ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
জাতীয় মৎস্য পদক পেলেন ঢাবি অধ্যাপক ছগীর আহমেদ
নিজস্ব প্রতিবেদক: মৎস্যসম্পদ গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ। মৎস্যসম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে তিনি এ পদক লাভ করেন।
গতকাল ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মো. ছগীর আহমেদের হাতে এ পদক তুলে দেন।
পদক লাভের পর আজ সোমবার (১৭ আগস্ট) অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. ছগীর আহমেদকে জাতীয় মৎস্য পদক লাভের জন্য আন্তরিক অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, অধ্যাপক ছগীর আহমেদের এ অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার অত্যন্ত গর্বিত।
পরিবেশ সংরক্ষণ ও মৎস্য খাতের উন্নয়নে অধ্যাপক ছগীর আহমেদ ভবিষ্যতেও গবেষণা কার্যক্রম অব্যাহত রাখবেন এবং তাঁর গবেষণা বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করছেন। ‘রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে এ বছর মৎস্য পক্ষ পালিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে চান ট্রাম্প
- নতুন পে-স্কেলে কত বাড়ছে প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা?