ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের যুবসমাজকে দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে তুলতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। এ কাজে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
কর্মশালায় উত্থাপিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রস্তাব আকারে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনায় প্রতি চার মাস পরপর সভা আয়োজন করা হবে বলে জানান তিনি।
যুবদের সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়নের কথাও তুলে ধরেন আমিনুল হক। তিনি জানান, বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে অপ্রাসঙ্গিক ট্রেডগুলো বাদ দিয়ে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
এ ছাড়া ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ার গিভিং ও থার্ড ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। প্রতিটি উপজেলায় আধুনিক প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়টিও মন্ত্রণালয় পর্যালোচনা করছে বলে জানান তিনি।
যুবদের স্বাবলম্বী করতে দেওয়া সরকারি ঋণের অর্থের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। ঋণের অর্থ যাতে কোনোভাবেই অনিয়মের মাধ্যমে ব্যবহার না হয়, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত হওয়ার শৃঙ্খলাও নিশ্চিত করার তাগিদ দেন।
প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের যথাযথ মূল্যায়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলছে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের সব কার্যক্রমের মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালার মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)