ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
যুবকদের কর্মসংস্থান হলে কমবে সামাজিক অপরাধ: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে সামাজিক অপরাধ কমে আসবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুষ্ঠু ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আজ শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি, কেয়ার বাংলাদেশ এবং এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিমন্ত্রী বলেন, উচ্চশিক্ষার ডিগ্রি অর্জনের পর তরুণরা যাতে বেকার হয়ে না থাকে, সে জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে তাদের দক্ষতা বাড়িয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করা হচ্ছে।
তিনি জানান, দেশের যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলার মাঠ করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনাও রয়েছে।
সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের বিপুলসংখ্যক যুবক ও তরুণের জন্য কর্মমুখী শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে না পারায় তারা হতাশ হয়ে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। দেশের মোট মাদকাসক্তের প্রায় ৮০ শতাংশই তরুণ ও যুবক।
বর্তমান সরকারের কর্মমুখী শিক্ষা, ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি এবং মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান তিনি।
এদিকে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকেরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)