ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আমিরাতে লটারি জিতে কোটিপতি দুই বাংলাদেশি
ডুয়া ডেস্ক : দুই বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি র্যাফেল বিগ-টিকিটের সাপ্তাহিক লটারি জিতেছেন। তারা দুজনই আড়াই লাখ দিরহাম পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকারও বেশি।
তাদের মধ্যে একজন আমিরাতে গাড়ি চালান অপরজন নিরাপত্তা প্রহরীর কাজ করেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) লটারি কর্তৃপক্ষ এক ঘোষণায় তাদের নাম প্রকাশ করেছে।
ঘোষণায় কতৃপক্ষ জানায়, “এ সপ্তাহের সর্বশেষ বিজয়ী হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়া এবং আলমগীর হাফেজুর রহমান।”
জানা যায়, ৪৭ বছর বয়সী মোজাম্মেল হক ভুঁইয়া দুবাইয়ে গত ১৩ বছর ধরে বাস করছেন। সেখানেই গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি। তিনি সাত বছর আগে এ লটারি সম্পর্কে প্রথম জানতে পারেন। এরপর ২০ জন বন্ধর একটি গ্রুপের সঙ্গে প্রতিমাসে টিকিট কেটে আসছিলেন তিনি।
মোজাম্মেল বলেন, “আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। এটি অনেক খুশির বিষয়। আমি এখনো ঠিক করেনি এই অর্থ দিয়ে কি করব। তবে এটি নিশ্চিত, আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগাভাগি করে নেব। যেমনটা আমরা সবসময় একসঙ্গে লটারির টিকিট কিনেছি। আমি আরও টিকিট কিনব। যারা লটারি জেতার অপেক্ষায় আছেন, তাদের বলব, চলতে থাকুন। আপনিও জিতবেন।”
আর ৪২ বছর বয়সী নিরাপত্তারক্ষী আলমগীর দীর্ঘ ১৫ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি ১০ বন্ধুর সঙ্গে মিলে লটারির টিকিট কিনতেন।
তিনি বলেন, “আমি যখন বিজয়ী হওয়ার ফোন পেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার বন্ধুদের সঙ্গে এই অর্থ ভাগ করে নেব। যা আমাদের জীবনে বড় প্রভাব রাখবে। আমি বাংলাদেশে থাকা আমার ঋণ পরিশোধ করব। এবং কিছু অর্থ পরিবারের সহায়তার জন্য পাঠাব। আমিও টিকেট কেনা অব্যাহত রাখব। আমাদের লক্ষ্য হলো সবচেয়ে বড় পুরস্কারটি (২ কোটি দিরহাম) জেতা।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ