×

ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

৩৬ টাকায় মিলছে ‘জেন-জেড’ সিম

২০২৬ আগস্ট ০৭ ১৬:২১:৩১

৩৬ টাকায় মিলছে ‘জেন-জেড’ সিম

ডুয়া ডেস্ক: ‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে বিশেষ অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। এ অফারের আওতায় নিয়মিত ১৫০ টাকা মূল্যের ‘জেন-জেড’ সিম পাওয়া যাচ্ছে মাত্র ৩৬ টাকায়। একই সঙ্গে টেলিটকের সব গ্রাহকের জন্য ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩ দশমিক ৬ গিগাবাইট ডাটা (সাত দিন মেয়াদি) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিটক জানায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের দিকনির্দেশনায় ‘৩৬ জুলাই’ স্মারক উপলক্ষে এ বিশেষ অফার চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, অফার চালুর পর থেকেই দেশের বিভিন্ন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে এ অফার ব্যাপক সাড়া ফেলেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (ইউএসএসডি) কোড ডায়াল করে অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহকেরা সহজেই এ অফার গ্রহণ করতে পারবেন।

অফারের বিস্তারিত তথ্য, শর্তাবলি এবং সংশ্লিষ্ট ইউএসএসডি কোড জানতে গ্রাহকদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ পরিদর্শনের অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেলিটক জানিয়েছে, ভবিষ্যতেও দেশের তরুণ প্রজন্মসহ সব গ্রাহকের জন্য সময়োপযোগী, সাশ্রয়ী ও উদ্ভাবনী টেলিযোগাযোগ সেবা প্রদান অব্যাহত থাকবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত