ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
"শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন সারজিস আলম"
নিজস্ব প্রতিবেদক: আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়ার সাতমাথায় এনসিপির জুলাই পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করে বলতে চান, আন্দোলনরত শিক্ষার্থীদের ‘বয়লার মুরগি’সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করে ছোট করা হয়েছে। তার ভাষ্য, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের চেনেন না বলেই এমন মন্তব্য করেছেন। কারণ তারা যখন রাজপথে ছিলেন, রক্ত দিয়েছেন এবং জীবন দিয়েছেন, তখন শিক্ষামন্ত্রী সেখানে ছিলেন না।
সারজিস আলম বলেন, “মাননীয় শিক্ষামন্ত্রী, আজ সেই ১৪ জুলাই। ঠিক এই দিনে খুনি শেখ হাসিনা চীন থেকে ফিরে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র-জনতাকে ‘রাজাকার’ আখ্যা দিয়ে বিদ্রূপ করেছিলেন। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু যখন সারা দেশের ছাত্র-জনতাকে ট্যাগিংয়ের মাধ্যমে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, তখন ছাত্রসমাজ সেই দায় নিজেদের কাঁধে নিয়ে বলেছিল-‘তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার।’”
তিনি আরও বলেন, “আজ সেই ১৪ জুলাই। আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই, আপনি যদি না পারেন, তাহলে আপনার দুর্বলতা তুলে ধরুন। শিক্ষার্থীদের কাছে যান, তাদের সঙ্গে কথা বলুন, আপনার সমস্যার কথা বলুন। কিন্তু তাদের ছোট করে কথা বলবেন না। বাংলাদেশের কোনো ছাত্র-জনতা, মুক্তিকামী মানুষ কিংবা পরিবর্তনকামী রাজনৈতিক দল এটি কোনোদিন সমর্থন করতে পারে না।”
সারজিস আলম বলেন, “আমরা স্পষ্ট করে বলছি, আপনি বাংলাদেশের ছাত্রসমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। তাদের সুযোগ-সুবিধা, কাজের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের চেয়ে দুই-চার দিন পরীক্ষা পেছানো কোনোদিন বড় হতে পারে না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর