ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদ এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না।
সোমবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, ২০১৪ সালের নির্বাচন ছিল ‘ভোটারবিহীন’ এবং ২০২৪ সালের নির্বাচন ছিল ‘ডামি’। এরপর অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনে জনগণ দুটি করে ভোট দিয়েছে এবং সরকারও ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল।
তিনি বলেন, গণভোটের ফল অনুযায়ী দুটি শপথ নেওয়ার কথা ছিল। বিরোধী দল তাদের দায়িত্ব পালন করে উভয় শপথ গ্রহণ করলেও সরকার তা করেনি। অথচ ক্ষমতায় এলে গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল তারা।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, বর্তমানে সংসদে থাকা সব সদস্যই দুটি করে ভোট দিয়েছেন এবং সরকারি দলের সদস্যরাও এ প্রক্রিয়ার অংশ ছিলেন। তাই জনগণের সঙ্গে করা অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব তাদেরই।
শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করব না। যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে অটল থাকব। গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত সংসদের ভেতরে এবং বাইরে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
এর আগে সংবিধান সংশোধন–সংক্রান্ত কমিটিতে সদস্যের নাম না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের ঘোষণা এবং সংবিধান সংশোধন–সংক্রান্ত কমিটি বর্জনের মধ্য দিয়ে বিষয়টি নিয়ে বিরোধী দলের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর