ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত দ্বীপপুঞ্জের দিকে প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’। এর অগ্রভাগের প্রভাবে ইতোমধ্যে দেশটির ইশিগাকি দ্বীপে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও তীব্র দমকা হাওয়া। শুক্রবার (১০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) এক জরুরি সতর্কবার্তায় জানিয়েছে, সুপার টাইফুন ‘বাভি’র প্রভাবে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে প্রলয়ংকরী বাতাস, মুষলধারে বৃষ্টিপাত, ভয়াবহ ভূমিধস এবং আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরের মধ্যে এটি ওই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ঝড়গুলোর একটি হতে পারে।
ভৌগোলিক অবস্থানের কারণে ইশিগাকি দ্বীপটি তাইওয়ানের কাছাকাছি ইয়ায়েয়ামা দ্বীপপুঞ্জে অবস্থিত। প্রশান্ত মহাসাগর ও পূর্ব চীন সাগর থেকে ধেয়ে আসা শক্তিশালী টাইফুনগুলোর গতিপথে থাকায় দ্বীপটি বরাবরই উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় দেশটির প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থায় (রেড অ্যালার্ট) রাখা হয়েছে। একই সঙ্গে উপদ্রুত এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর