ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আজানের সুরে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: ইউরেশিয়ার দেশ তুরস্কে অনুষ্ঠিত ট্রান্স আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)-এর শীর্ষ সম্মেলনের পর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তির ইসলাম ও তুরস্কের মুসলিম সমাজ সম্পর্কে করা মন্তব্য। সামরিক ও কৌশলগত নানা ইস্যুর পাশাপাশি তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনেও দৃষ্টি আকর্ষণ করেছে। খবর তুর্কি গণমাধ্যম ইয়ানি সাফাকের।
ন্যাটো সম্মেলন চলাকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তির বলেন, ‘তুরস্কের মুসলিমদের সহনশীলতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তারা আমাকে ভীষণ উষ্ণতার সঙ্গে স্বাগত জানিয়েছেন। সেখানকার আজানের ধ্বনি আমার মনের গভীরে দাগ কেটেছে; এর সুর ও সুরের গভীরতা ছিল সত্যিই অসাধারণ এবং চিত্তাকর্ষক। আমি খুব শিগ্গিরই আবারও তুরস্ক ভ্রমণে আসব।’
তিনি বিশেষভাবে তুর্কি সংস্কৃতির ঐতিহ্য, মুসলিমদের আতিথেয়তা এবং আজানের সুমধুর ধ্বনির কথা উল্লেখ করে বলেন, এসব অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলেছে।
ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্য তুরস্কের ধর্মীয় সম্প্রীতি ও উদার আতিথেয়তার ইতিবাচক দিক বিশ্বমঞ্চে তুলে ধরেছে। বিষয়টি কূটনৈতিক মহলেও প্রশংসিত হচ্ছে।
এদিকে এবারের ন্যাটো শীর্ষ সম্মেলন আরেকটি বিষয়েও আলোচনায় এসেছে। সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান একটি করে পিস্তল উপহার দিয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত