ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
টিকটকে নিজেকে এক নম্বর বললেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, টিকটকে তিনিই ‘এক নম্বর’ ব্যক্তি এবং পপ তারকা টেইলর সুইফট রয়েছেন ১১তম স্থানে। তবে প্রকাশিত তথ্য ও পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, তার এই দাবির সঙ্গে বাস্তব তথ্যের পুরোপুরি মিল নেই।
হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নতুন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তিনি টিকটকের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। বক্তব্যের সময় তিনি রসিকতা করে টিকটককে ‘টিক ট্যাক’ বলেও উল্লেখ করেন। তবে এর আগের দিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তথ্যচিত্রে এমন কোনো দাবি করা হয়নি।
ওই তথ্যচিত্রে ট্রাম্পকে টিকটকের ‘সবচেয়ে বেশি অনুসরণ করা ও সবচেয়ে বেশি দেখা বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ, তুলনাটি কেবল বিশ্বনেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল; টিকটকের সব ব্যবহারকারী বা তারকাদের মধ্যে নয়। ফলে টেইলর সুইফটের মতো সংগীতশিল্পীরা ওই তালিকার অংশ ছিলেন না। একই সঙ্গে তথ্যচিত্রে সুইফটকে ১১তম অবস্থানে থাকারও কোনো উল্লেখ ছিল না।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পক্ষে উল্লেখ করা ৪২৫ বিলিয়ন ভিউ মূলত #ট্রাম্প–সংক্রান্ত হ্যাশট্যাগ এবং বিভিন্ন ভিডিওর মোট দর্শকসংখ্যা। এতে ট্রাম্পের নিজস্ব অ্যাকাউন্টের ভিডিও ছাড়াও সাধারণ ব্যবহারকারীদের তৈরি সমর্থনমূলক, নিরপেক্ষ ও সমালোচনামূলক-সব ধরনের ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে এই ভিউ সংখ্যাকে ব্যক্তিগত জনপ্রিয়তার সরাসরি সূচক হিসেবে বিবেচনা করা যায় না।
অনুসারীর সংখ্যার ক্ষেত্রেও ট্রাম্প টেইলর সুইফটের তুলনায় অনেক পিছিয়ে রয়েছেন। বর্তমানে টিকটকে ট্রাম্পের অনুসারী প্রায় ১ কোটি ৬৭ লাখ, আর টেইলর সুইফটের অনুসারী প্রায় ৩ কোটি ৩৫ লাখ। অর্থাৎ অনুসারীর সংখ্যায় সুইফট ট্রাম্পের প্রায় দ্বিগুণ এগিয়ে।
অন্যদিকে, টিকটকে সবচেয়ে বেশি অনুসারী থাকা নির্মাতাদের তালিকার শীর্ষে রয়েছেন খাবি লেইম, যার অনুসারী ১৬ কোটিরও বেশি। তার পরের অবস্থানে রয়েছেন চার্লি ডি’অ্যামিলিও এবং মি.বিস্ট।
সংবাদ সম্মেলনে ট্রাম্প টিকটকের চীনা মালিকানা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়েও কথা বলেন। তবে প্রকাশ্যে থাকা তথ্য অনুযায়ী, তিনি বিশ্বনেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হতে পারেন, কিন্তু টিকটকের সব ব্যবহারকারী বা সেলিব্রিটিদের মধ্যে ‘এক নম্বর’-এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত