ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
রাষ্ট্রীয় মর্যাদায় আজ মাশহাদে সমাহিত হবেন আয়াতুল্লাহ আলি খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে চিরবিদায় জানানো হবে। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ইরাকের পবিত্র নগরী নাজাফে লাখো মানুষ সমবেত হন। পরে তার মরদেহ নিজ জন্মস্থান মাশহাদে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাকে দাফন করা হবে।
কারবালায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে এনে জানাজার জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে রাখা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।
১৯৩৯ সালে জন্ম নেওয়া খামেনির জন্মস্থান মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম প্রধান তীর্থস্থান। এখানে অবস্থিত ইমাম রেজার পবিত্র মাজার, যাকে শিয়ারা বারো ইমামের অন্যতম হিসেবে শ্রদ্ধা করেন।
ইরানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, খামেনিকে ইমাম রেজা মাজার কমপ্লেক্সেই সমাহিত করা হবে। বিশ্লেষকদের মতে, তার ধর্মীয় মর্যাদার প্রতি সম্মান জানাতেই এ স্থান বেছে নেওয়া হয়েছে। শিয়া ঐতিহ্য অনুযায়ী, নবম শতকে নিহত হওয়ার পর ইমাম রেজাকেও এখানেই দাফন করা হয়েছিল।
বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জন্মও মাশহাদে। একই মাজার প্রাঙ্গণে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও সমাহিত করা হয়েছিল, যাকে একসময় দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে দেখা হতো।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইমাম রেজার মাজারে খামেনির দাফন সম্পন্ন হবে। তার ইচ্ছানুসারেই এ স্থান নির্ধারণ করা হয়েছে। কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার পর শেষ বিদায়ের এ আয়োজনকে তেহরান জাতীয় সংহতির প্রতীক হিসেবে তুলে ধরছে। খামেনির পরিবারের কয়েকজন সদস্যকেও একই সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?