ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ঘুষ নেওয়ার দায়ে চীনের কর্মকর্তার মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ৩০ বছর ধরে ২২ কোটি মার্কিন ডলারেরও বেশি (২ দশমিক ২ বিলিয়ন ইউয়ান) ঘুষ গ্রহণের দায়ে চীনের পূর্বাঞ্চলের একটি শহরের সাবেক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। চীনের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিগুলোর অন্যতম হিসেবে বিবেচিত এ ঘটনায় রায়ের খবর জানিয়েছে বিবিসি।
আদালতের রায় অনুযায়ী, ৬৯ বছর বয়সী ইয়াং ইউলিন ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ঘুষ গ্রহণের পাশাপাশি আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অপরাধে জড়িত ছিলেন। চীনের চ্যাংশু শহরের একটি আদালত গত সোমবার এ রায় ঘোষণা করে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নানজিংয়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন খাতে দায়িত্ব পালনকালে ইয়াং ইউলিন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন পক্ষকে প্রকৌশল চুক্তি পাইয়ে দেওয়া, জমি হস্তান্তর এবং অর্থায়নে সহায়তা করার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী গ্রহণ করেন। আদালত জানিয়েছে, তাঁর অপরাধ ছিল অত্যন্ত গুরুতর এবং এর ফলে রাষ্ট্র ও জনগণের স্বার্থের নজিরবিহীন ক্ষতি হয়েছে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে পরিচালিত দেশব্যাপী দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াং ইউলিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে সামরিক বাহিনী, ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন।
চীনে আর্থিক বা হোয়াইট-কলার অপরাধে মৃত্যুদণ্ডের ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে ঘুষ বা দুর্নীতির পরিমাণ ১ বিলিয়ন ইউয়ানের বেশি হলে আদালত কিছু ক্ষেত্রে এ ধরনের কঠোর শাস্তি দিয়ে থাকে। এর আগে ২০২১ সালে ১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান ঘুষ নেওয়ার দায়ে সাবেক অর্থপ্রধান লাই জিয়াওমিন এবং ২০২৪ সালে ৩ বিলিয়ন ইউয়ানের বেশি আত্মসাৎ ও ঘুষের দায়ে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিংয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
অন্যান্য অনেক ক্ষেত্রে আদালত কারাদণ্ড অথবা স্থগিত মৃত্যুদণ্ড দিয়ে থাকে, যা পরবর্তীতে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে। এছাড়া অভিযুক্ত ব্যক্তি তদন্তে সহায়তা করে অন্য অপরাধীর তথ্য দিলে শাস্তি কিছুটা লঘু করারও বিধান রয়েছে।
তবে চ্যাংশু আদালত জানিয়েছে, ইয়াং ইউলিন তদন্তে কিছু তথ্য দিয়ে সহায়তা করলেও তাঁর অপরাধের মাত্রা এতটাই ‘ভয়াবহ’ ছিল যে কোনো ধরনের শাস্তি লঘু করার সুযোগ ছিল না। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ইয়াং ইউলিন আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শেষ বক্তব্যে গভীর অনুশোচনা প্রকাশ করেছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)