ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মিশর। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই বিশ্বতারকা লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর মুখোমুখি লড়াই।
কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। ফলে শুরু থেকেই জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।
শেষ ষোলোতে উঠতে দুই দলকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। পুরো ম্যাচে কঠিন প্রতিরোধের মুখে পড়লেও অভিজ্ঞতার জোরে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির শিষ্যরা।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের লড়াই শেষে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় মিশর। এর মধ্য দিয়ে দীর্ঘ ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে স্মরণীয় জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেরাউনরা।
দুই দলই আগের ম্যাচে দীর্ঘ সময় মাঠে খেলেছে। ফলে খেলোয়াড়দের ফিটনেস ও ক্লান্তি আজকের ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ম্যাচের আগে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো মিশরকে মোটেও সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেপ ভার্দের তুলনায় মিশর অনেক বেশি শারীরিক ও কৌশলগত ফুটবল খেলে। তার মতে, গত ম্যাচে আর্জেন্টিনার রক্ষণভাগ যে দুর্বলতার পরিচয় দিয়েছে, তা কাটিয়ে উঠতে না পারলে মিশরের আক্রমণভাগ বড় ধরনের বিপদ তৈরি করতে পারে।
আগুয়েরো বলেন, “মিশরের আক্রমণভাগ কেপ ভার্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যা মেসি-মার্টিনেজদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।”
আজকের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি ও মোহাম্মদ সালাহর দ্বৈরথ। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৭ গোল করে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। অন্যদিকে, হ্যামস্ট্রিং সমস্যার পর ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন সালাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে কিছুটা সংযত দেখা গেলেও আর্জেন্টিনার বিপক্ষে নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছেন মিশরের অধিনায়ক।
দুই বিশ্বতারকার পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।
আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসও ম্যাচটিকে কঠিন বলে মনে করছেন।
তার ভাষায়, “এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। এখন সব দলই শারীরিকভাবে অনেক শক্তিশালী। তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে।”
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও টি-স্পোর্টস। এছাড়া Sportzfy এবং Cricfy TV অ্যাপের মাধ্যমেও খেলা দেখা যাবে।
এ ছাড়া ফেসবুকে “Argentina vs Egypt Live Match today” লিখে সার্চ করলেও লাইভ সম্প্রচারের বিভিন্ন উৎস খুঁজে পাওয়া যেতে পারে।
মেসির আর্জেন্টিনা নাকি সালাহর মিশর-কে নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট, তার উত্তর মিলবে আজ রাতের বহুল প্রতীক্ষিত এই মহারণে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ