ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
৪৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া
ডুয়া ডেস্ক: কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ জন বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। স্থানীয় সময় বুধবার এই ৪৫ জনকে বাংলাদেশে পাঠানো হয়।
এর আগে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) ৬৮ বিদেশিকে আটক করে। তাদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি।
একেপিএস জানায়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশের দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি। তারা বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। পরে ১৬ পাকিস্তানি, ৪৫ বাংলাদেশি এবং ৭ ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে আসা হয়। কাগজপত্র যাচাইয়ের পর তাদের প্রবেশে অনুমতি না দিয়ে 'নোটিশ টু লিভ' (এনটিএল) দেওয়া হয়।
এছাড়াও একেপিএস জানিয়েছে যে, ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে বেশি এনটিএল ইস্যু করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেএলআইএ কর্তৃপক্ষ ২,৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে। যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক নয়। তাই তাদের প্রবেশ অনুমতি দেওয়া হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি