ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
আজ প্রকাশ হচ্ছে ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, চিকিৎসক নিয়োগের বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হবে। এতে মোট পদ রয়েছে ৫ হাজার। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং বাকি ৩০০ পদে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
জাতীয় সংসদে উপস্থাপিত হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশের সরকারি হাসপাতালগুলোয় অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। সে হিসাবে শূন্য পদের সংখ্যা ১১ হাজার ৪৯৫।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন। এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রামীণ পর্যায়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে ২০২৫ সালের মে মাসে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। এবারও বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি