ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
পার্থ হক: ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি মহারণ। শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগাল ও স্পেন। যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ মিশন ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে দুর্দান্ত ফর্মে থাকা স্পেনের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা।
নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল
নকআউট পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় রবার্তো মার্টিনেজের শিষ্যরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোশকো গভার্দিওল গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যাচ্ছেন বলে মনে হলেও বল সেন্সর প্রযুক্তির সহায়তায় সেটি অফসাইড হিসেবে বাতিল হয়। এতে স্বস্তির জয় নিয়েই শেষ ষোলোতে উঠে যায় পর্তুগাল।
এই জয়ের মাধ্যমে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে পিছিয়ে থেকেও নকআউট ম্যাচ জয়ের রেকর্ড গড়ে সেলেসাওরা। তবে শেষ ষোলোর স্মৃতি তাদের জন্য খুব একটা সুখকর নয়। ২০১০ ও ২০১৮ বিশ্বকাপের পাশাপাশি ইউরো ২০২০ থেকেও এই ধাপ থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
স্পেনের দুর্দান্ত ছন্দ
অন্যদিকে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে উজ্জ্বল স্পেন। সেই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল, আর একটি গোল আসে পেদ্রো পোরোর পা থেকে।
চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচ জয়ের পাশাপাশি এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি লুইস দে লা ফুয়েন্তের দল। অস্ট্রিয়ার বিপক্ষে প্রতিপক্ষকে লক্ষ্যে একটি শটও নিতে না দেওয়ায় স্পেনের রক্ষণভাগকে টুর্নামেন্টের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই মাঠে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
মুখোমুখি লড়াইয়ে স্পেনের আধিপত্য
পর্তুগাল ও স্পেন এখন পর্যন্ত ৪১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে মাত্র সাতবার জয় পেয়েছে পর্তুগাল। তাই ইতিহাস স্পষ্টভাবেই স্পেনের পক্ষেই কথা বলছে। তবে সর্বশেষ ২০২৪-২৫ নেশন্স লিগের ফাইনালে টাইব্রেকারে জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রোনালদোর দল।
দলীয় খবর
পর্তুগাল শিবিরে উল্লেখযোগ্য কোনো ইনজুরি নেই। তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ী একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো শুরু থেকেই খেলবেন বলেই ধারণা করা হচ্ছে। শেষ ম্যাচে বিশ্বকাপ নকআউট পর্বে নিজের প্রথম গোল করার পর বদলি হওয়ায় কিছুটা অসন্তুষ্ট ছিলেন তিনি।
ডান প্রান্তে পেদ্রো নেতোর জায়গার জন্য বার্নার্দো সিলভা ও ফ্রান্সিসকো কনসেইসাওয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে।
স্পেন শিবিরেও বড় কোনো দুশ্চিন্তা নেই। লামিন ইয়ামাল, পেদ্রো পোরো, দানি ওলমো ও আইমেরিক লাপোর্তে পুরো অনুশীলন না করলেও তাদের গুরুতর কোনো সমস্যা নেই। তবে ইনজুরির কারণে ইয়েরেমি পিনো ও নিকো উইলিয়ামসের খেলার সম্ভাবনা কম।
সম্ভাব্য একাদশ
পর্তুগাল: কোস্তা; কানসেলো, দিয়াস, ভেইগা, নুনো মেন্দেস; ভিতিনিয়া, নেভেস; পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লেয়াও; ক্রিশ্চিয়ানো রোনালদো।
স্পেন: উনাই সিমন; পেদ্রো পোরো, কুবারসি, লাপোর্তে, কুকুরেয়া; রদ্রি, পেদ্রি; লামিন ইয়ামাল, দানি ওলমো, বায়েনা; মিকেল ওইয়ারসাবাল।
ম্যাচ প্রেডিকশন
দুই দলই চলতি বিশ্বকাপে গড়ে ৬০ শতাংশের বেশি সময় বলের দখল নিজেদের কাছে রেখেছে। তাই মাঝমাঠের নিয়ন্ত্রণই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এখন পর্যন্ত স্পেনের রক্ষণভাগ যেভাবে প্রতিপক্ষকে আটকে রেখেছে, তাতে সামান্য হলেও এগিয়ে রাখা হচ্ছে লা রোজাকে।
সম্ভাব্য ফলাফল: পর্তুগাল ১-২ স্পেন।
কোথায় দেখবেন ম্যাচ?
পর্তুগাল-স্পেন ম্যাচটি সরাসরি দেখা যাবে Sportzfy ও Cricfy TV অ্যাপের মাধ্যমে। এছাড়া ফেসবুকে "Portugal vs Spain Live Match Today" লিখে সার্চ করলেও বিভিন্ন লাইভ স্ট্রিমের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে।
ম্যাচ শুরু: বাংলাদেশ সময় ৭ জুলাই রাত ১:০০টা।
সরাসরি দেখতে ক্লিক করুন এখানে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট কার হাতে উঠবে, রোনালদোর পর্তুগাল নাকি অপ্রতিরোধ্য স্পেন সেই উত্তর মিলবে বহুল প্রতীক্ষিত এই আইবেরিয়ান মহারণে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ডিআর কঙ্গো বনাম ইংল্যান্ড: সরাসরি দেখুন (LIVE)
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- মির্জা ফখরুলের বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বললেন জামায়াত নেতা
- আজকের খেলার সময়সূচি (৩ জুলাই)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, মোট আক্রান্ত ১ লাখ ১৩ হাজার