ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতসহ ৪ দেশকে কঠোর হুমকি ট্রাম্পের
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতসহ চারটি ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) দেশকে কঠোর হুমকি দিয়েছেন। তার বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে, যদি ব্রিকস দেশগুলো মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে।
ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনে এক সম্মেলনে ট্রাম্প বলেন, “ব্রিকস রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছে এবং তারা একটি নতুন মুদ্রা তৈরি করার পরিকল্পনা করেছে।” তিনি আরও উল্লেখ করেন যে, দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা করেছিলেন, “যে কোনো ব্রিকস রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা বলে তাদের পণ্যের ওপর ১৫০% শুল্ক আরোপ করা হবে। আমরা তোমাদের পণ্য চাই না।”
ট্রাম্পের এই হুমকির পর থেকে ব্রিকস দেশগুলোর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। এর আগেও তিনি বলেছিলেন, যদি ব্রিকস দেশগুলো নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তাদের আমদানির ওপর ১০০% শুল্ক আরোপ করা হবে। এবার তিনি সেই পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, ব্রিকস হচ্ছে একটি আন্তর্জাতিক জোট। এর লক্ষ্য বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করা এবং বিকল্প মুদ্রা চালুর আলোচনা করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ