ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইরানিদের কান্না দেখে ট্রাম্প বললেন, হতে পারে অভিনয়
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। একই সঙ্গে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় মানুষের কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। খবর আনাদোলুর।
শনিবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। (নেতানিয়াহু) জানেন, বস কে।’
খামেনির জানাজায় বিপুলসংখ্যক মানুষকে কাঁদতে দেখে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমার তো মনে হয়েছিল মানুষ খামেনিকে ঘৃণা করত। হয়তো ওগুলো ভুয়া কান্না।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকের পর এটিই হতে যাচ্ছে দুই নেতার সম্ভাব্য প্রথম মুখোমুখি বৈঠক। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের একটি পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।
তবে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের ৭-৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার সূচি থাকায় আগামী সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা কম। তার মতে, বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় দুই নেতা শিগগিরই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হন।
এদিকে ট্রাম্প জানান, তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজা ও দাফনের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তার দাবি, যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনি নিহত হন।
এ ছাড়া ট্রাম্পের দাবি, ইরান নতুন করে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে খামেনির দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষ এক সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে কোনো পক্ষই অপর পক্ষের ওপর হামলা চালাবে না বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা সবাই সেখানে আছে। একটি হামলাতেই (আমরা) সবাইকে শেষ করে দিতে পারি। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আর কাউকে পাওয়া যাবে না।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত