ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ম্যাচ শেষে সোফিকে জড়িয়ে যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে শেষ ষোলো।
তবে কেপ ভার্দের বিপক্ষে জয়ের পর মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে ম্যাচ-পরবর্তী একটি মুহূর্ত। খেলা শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি স্বদেশি নারী সাংবাদিক সোফি মার্টিনেজকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। এরপরই তিনি করেন একটি রসিক মন্তব্য, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সোফি মার্টিনেজকে আলিঙ্গনের পর মেসি বলেন, ‘এরপরও তারা বলবে যে, আমি তোমাকে শুভেচ্ছা জানাই না। আমি যদি তোমার দিকে তাকাই, তারা বলে আমি নাকি আসলে তাকাইনি। এখন আমি যদি তোমার দিকে তাকাই, তার মানে আমি তাকাচ্ছি। আর যদি শুভেচ্ছা জানাই, তবে তার মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি।’
মেসির এমন মন্তব্যে সোফি মার্টিনেজও হেসে ফেলেন। পরে পরিস্থিতি সামলে তিনি বলেন, ‘আপনার এই কথার জন্য ধন্যবাদ। এবার চলুন আমরা যা সবচেয়ে ভালো পারি সেই কাজে ফিরে যাই।’ এরপর তিনি ম্যাচ-সংক্রান্ত পেশাদার প্রশ্ন শুরু করেন।
ফুটবলপ্রেমী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, মেসির এই নাটকীয় ও কৌতুকপূর্ণ প্রতিক্রিয়ার পেছনে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং সোফি মার্টিনেজকে নিয়ে করা কিছু নোংরা মন্তব্যের জবাব।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর