ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
খামেনির জানাজা ঘিরে তিন হাজার মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদা ও ব্যাপক আয়োজনে শেষ বিদায় জানাচ্ছে ইরান। এই আয়োজনের মাধ্যমে দেশটি নিজেদের শক্তি ও সক্ষমতার প্রদর্শন করছে বলে মনে করা হচ্ছে।
তবে এই আয়োজনের আড়ালে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছেন ইরানি কর্মকর্তারা। জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরান থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক একটি চিঠি পাঠিয়েছেন। তার দাবি, এটি ইরানের রেডক্রস ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি গোপন চিঠি, যা ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাত দিনব্যাপী এই বিশাল আয়োজন চলাকালে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করছে। একই সঙ্গে বহু মানুষ নিখোঁজ হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজের ঘটনা ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলেও চিঠিতে দাবি করা হয়েছে। পাশাপাশি তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর খোঁড়া হয়েছে।
তেহরান পৌরসভার এক কর্মীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “প্রস্তুত করা কবর সত্যিই আছে। সংশ্লিষ্ট সূত্র বলেছেন, এত বড় আয়োজনে তিন হাজারের বেশি মৃত্যু হলেও ঠিক আছে। তীব্র গরমে এত মানুষ জড়ো হবেন, কেউ জানেন না আসলে কী হবে।”
প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহ প্রথমে তেহরান থেকে কোমে নেওয়া হবে। এরপর সেখান থেকে কফিন যাবে ইরাকের নাজাফ ও কারবালায়। পরে ইরাক থেকে মরদেহ ফিরিয়ে এনে আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া