ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার নামে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
ডুয়া নিউজ : শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নামে থাকা ১৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পর এবার শেখ হাসিনার নামে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে সরকার।
আজ ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত একটি স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কিশোরগঞ্জের শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র নাম পরিবর্তন করে "ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি" রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ১০৮ তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এর স্থাপনের অনুমোদন দেয় সরকার। সেই সময় বিশ্ববিদ্যালয়টি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামে অস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন পায়।
এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি