ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
এইচএসসিতে অংশ নিচ্ছে না প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। তবে এ বছর প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)-এর সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট ও মাল্টিপ্লায়ার গ্রান্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। কিন্তু প্রায় ৩৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে না। কারিগরি শিক্ষা বোর্ডে এ হার প্রায় ৩৪ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষায় প্রায় ৪৪ শতাংশ। এটি আমাদের জন্য মোটেও সুখকর নয়।’
শিক্ষা খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালের দায়িত্বকাল শেষে এবার আবার শিক্ষা মন্ত্রণালয়ে ফিরে এসে আমার মনে হয়েছে, যেন আমি সামনে এগোনোর পরিবর্তে রিয়ার ভিউ মিররে তাকিয়ে রিভার্স গিয়ারে গাড়ি চালাচ্ছি। অর্থাৎ আমরা শিক্ষা খাতকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম, এখন এসে দেখছি, অনেক ক্ষেত্রেই আমরা পিছিয়ে পড়েছি।’
শিক্ষাক্রম সংস্কার প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এ বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। তবে এসব পরিবর্তনের ফলাফল ভবিষ্যতে মূল্যায়ন করা যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)