ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
এইচএসসি পরীক্ষার প্রথম দিন, যানজটে ভোগান্তিতে পরীক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: সকাল ১০টায় শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর আগেই দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ শুরু করেছেন পরীক্ষার্থীরা। তবে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট এবং অভিভাবকদের ভিড়ের কারণে অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, মৌচাক-মগবাজার এলাকায় তীব্র যানজটের কারণে এ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শত শত পরীক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন।
সকাল ৯টা থেকেই মৌচাক, মগবাজার, মালিবাগ, শান্তিনগর ও আশপাশের সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ফলে অনেক পরীক্ষার্থী বাস, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা থেকে নেমে হেঁটে পরীক্ষাকেন্দ্রের দিকে রওনা দেন। কাউকে কাউকে আবার সময়মতো কেন্দ্রে পৌঁছাতে দৌড়াতেও দেখা যায়।
পরীক্ষার্থীদের অভিভাবকেরা জানান, পরীক্ষা শুরুর অনেক আগেই বাসা থেকে বের হলেও যানজটের কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো নিয়ে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পরীক্ষার্থী শাহীন হোসেনের অভিভাবক জাগো নিউজকে বলেন, ‘আমার মেয়ে এসেছে পরীক্ষা দিতে। মালিবাগ নেমে প্রায় ১০ মিনিট হাঁটতে হয়েছে। অন্যদিকে, টিপটিপ বৃষ্টি আর গরম তো আছেই। অন্তত যানজট নিয়ন্ত্রণ করা গেলে বাচ্চারা শান্তিতে আসতে পারত।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল