ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না শ্রমিক লীগ নেতা নায়েবের
ডুয়া নিউজ : গ্রেপ্তার হলেন পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের শ্রমিক লীগ নেতা নায়েব আলী (৪৮)। নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না তার। নদীর মাঝখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্বনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নায়েব আলী নিমাইচড়া গ্রামের নজের আলীর ছেলে। তিনি নিমাইচড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন নায়েব আলী। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে দেখে নায়েব আলী গুমানী নদীতে ঝাঁপ দেয়।
পরে নদী থেকেই তাকে ধরতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। নায়েব আলী চাটমোহর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলার অন্যতম আসামি।
এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই তাহের আলী বলেন, “আমরা নায়েব আলীকে নদীতে মাঝখানে দেখতে পাই। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।”
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, “বেশ কিছুদিন ধরে এই শ্রমিক লীগ নেতা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি