ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৬ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এল প্রোগ্রেসো থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এল প্রোগ্রেসো থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ইউএসজিএস আরও জানায়, মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলায় প্রথমে ৭ দশমিক ২ এবং মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কাছাকাছি সময়ে প্রায় একই মাত্রার দুটি ভূমিকম্প সংঘটিত হওয়ার ঘটনাকে ‘ডাবলেট’ বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ‘ডাবলেট’ ভূমিকম্প ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৯ থেকে ২৬ জুনের মধ্যে বিশ্বজুড়ে ৪ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ৯৩টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা বৈশ্বিকভাবে ভূমিকম্পের তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।
এ সময় যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার রেডউড ভ্যালির কাছেও ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়। মেনডোসিনো কাউন্টিতে এর কেন্দ্রস্থল ছিল এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ৫ মাইল নিচে আঘাত হানে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত