ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বলিউডের দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে নতুন রেকর্ড আলিয়া ভাটের
বিনোদন ডেস্ক: যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত ‘স্পাই ইউনিভার্স’-এর নতুন সিনেমা ‘আলফা’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো কেন্দ্রীয় স্পাই চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। তবে মুক্তির আগেই সিনেমাটি আলোচনায় এসেছে অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের কারণে। আর সেই তালিকায় সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে নতুন নজির গড়েছেন আলিয়া ভাট।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘আলফা’ সিনেমায় অভিনয়ের জন্য আলিয়া ভাট পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৫ কোটি রুপি। এর মাধ্যমে পারিশ্রমিকের দিক থেকে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অন্যতম দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে ছাড়িয়ে গেছেন।
একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বেশ কিছুদিন ধরে বড় পর্দায় নিয়মিত নন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটরিনা প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। আর ‘কল্কি ২৮৯৮ এডি’খ্যাত দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক ছিল ২০ কোটির কিছু বেশি।
‘আলফা’ ছবিতে আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর নতুন উদ্যমে ক্যারিয়ার এগিয়ে নেওয়া এই অভিনেতা এ ছবির জন্য প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের মাধ্যমেই বলিউডে অভিষেক হওয়া এই অভিনেত্রী ‘আলফা’র জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। একই পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর।
যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর জনপ্রিয় চরিত্র ‘কবির’ হিসেবে বিশেষ উপস্থিতিতে (ক্যামিও) দেখা যাবে হৃতিক রোশনকে। তবে এই উপস্থিতির জন্য তিনি কত পারিশ্রমিক নিয়েছেন, সে তথ্য প্রকাশ করা হয়নি।
অ্যাকশনধর্মী চরিত্রে আলিয়া ভাটকে দেখা যাবে—এমন খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকের মতে, এমন শক্তিশালী অ্যাকশন চরিত্রে আলিয়াকে মানাবে না। তবে নির্মাতারা ছবিটির সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী।
ববি দেওল, শর্বরী ওয়াঘ, অনিল কাপুর ও হৃতিক রোশনের উপস্থিতিতে নির্মিত ‘আলফা’ আগামী ৩ জুলাই ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম বড় আয়োজন হিসেবে সিনেমাটিকে বিবেচনা করা হচ্ছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ