ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আরও ৪৯২ গ্রেপ্তার
ডুয়া নিউজ : সারাদেশে আজও চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে আরও ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই সময়ে অন্যান্য অভিযানে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
এআইজি ইনামুল জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৪৯২ জনকে। এছাড়াও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত সারাদেশে ১ হাজার ৭৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি দেশীয় পাইপ গান, ৬ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসী হামলায় ১৫-১৬ জন শিক্ষার্থী আহত হন। ছাত্র-জনতার ওপর এই সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এর পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে অভিযান শুরু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি