ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্বপ্ন বড় দেখুন, পৌঁছে দেওয়া পর্যন্ত সহযোগিতা করব : হাসনাত
ডুয়া নিউজ : নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামব না। আমরা আমাদের স্বপ্ন পূরণ করবই। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।”
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, “আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো অনেক শিক্ষার্থী এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়, এটি খুবই দুঃখজনক। আমি বলব আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন, ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব।”
হাসনাত আব্দুল্লাহ বলেন, “তোমাদের স্বপ্ন দেখতে হবে, দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন। সবগুলো স্টল ঘুরিয়ে দেখান। মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনার সন্তান এই ফেস্ট থেকে কী শিখতে পেরেছে।”
অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি