ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মেট্রোরেলের নতুন এমডি ফারুক আহমেদ
ডুয়া ডেস্ক : রাজধানীর দ্রুতগতির যানবাহন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন ফারুক আহমেদ।
কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছ থেকে তিনি বুধবার দায়িত্ব বুঝে নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ফারুক আহমেদ পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ এবং পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী। তিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া, হংকংসহ বিভিন্ন দেশে ৩৭ বছর কাজ করেছেন। এর মধ্যে ২৫ বছর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফারুক আহমেদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯০ সালে সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, ১৯৯৫ সালে ইউনিভার্সিটি অব ম্যাকাও থেকে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস্ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি