ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে ডাকছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। ওই হামলার শুরুতেই পরিবারের অন্যান্য সদস্যসহ প্রাণ হারান ৮৬ বছর বয়সী আলি খামেনি।
নিহতের আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।
খামেনিকে শেষ বিদায় জানাতে কয়েকদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে ইরান। আগামী ৪ জুলাই তার অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। ওই দিন অনুষ্ঠিত হবে প্রথম জানাজা।
এরপর রাজধানীর উপকণ্ঠের কোম শহরে ৭ জুলাই দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষ ৯ জুলাই আরেক দফা জানাজার পর তাকে দক্ষিণ-পূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।
এদিকে ইসলামি বিধান অনুযায়ী কোনো মুসলিমের মৃত্যু হলে যত দ্রুত সম্ভব দাফনের কথা বলা হয়েছে। তবে যুদ্ধাবস্থায় দাফন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে।
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রায় চার মাস হতে চললেও তার মরদেহ বর্তমানে কোথায় সংরক্ষণ করা হয়েছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, তার শেষ যাত্রায় প্রায় দুই কোটি মানুষ অংশ নিতে পারেন। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে ইরানে চার দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)