ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি নিয়ে যা বললেন মেসি
স্পোর্টস ডেস্ক: অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা লিওনেল মেসির জন্য খুব একটা সুখকর ছিল না। একটি পেনাল্টি মিস করে তিনি অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের অংশ হন। তবে পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জয় এনে দেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ম্যাচ শেষে মেসি বলেন, পেনাল্টিটি গোল হলে হয়তো পরের দুটি গোলের সুযোগ তৈরি হতো না। তিনি বলেন, ‘সত্যি বলতে ঘটনাটা যেভাবে ঘটেছে, সেটা দারুণ। পেনাল্টি মিস করেছিলাম, হয়তো সেটি গোল হলে পরের দুটো গোল আর হতো না। কে জানে! তবে দলের জয়, নিজের অবদান এবং পুরো দলের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট।’
তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন মেসি। তিনি বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো জয়। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচটাও সহজ ছিল না। সামনের পথচলার জন্য এই জয় আমাদের আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি দিয়েছে। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই সমান কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিওনেল স্কালোনির দল এখন আরও আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন মেসি। ডালাসে জোড়া গোল করে এবার সেই রেকর্ড এককভাবে নিজের দখলে নিলেন ইন্টার মায়ামির এই তারকা ফুটবলার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে