ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

মেসির জন্মদিনে ঢাবিতে আসছেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত

২০২৬ জুন ২১ ২১:৪০:৩৪

মেসির জন্মদিনে ঢাবিতে আসছেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হল মাঠে আসতে পারেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং লিওনেল মেসির বন্ধু রুলি ও তাঁর টিমমেটরা।

আগামীকাল (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দেখতে তারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। একই সঙ্গে আগামী বুধবার (২৪ জুন) দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত ফ্ল্যাশমবেও অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। আয়োজনটির উদ্যোগ নিয়েছে ‘ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ’।

রোববার (২১ জুন) বেলা সাড়ে ৩টায় আর্জেন্টাইন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা নাহিদুজ্জামান শিপন।

এ বিষয়ে নাহিদুজ্জামান শিপন বলেন, ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে তিনি রাষ্ট্রদূত ও মেসির বন্ধু রুলির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য যে আবহ তৈরি হয়েছিল, ২০২৬ সালেও একই ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই প্রেক্ষাপটে আর্জেন্টিনার একটি দল বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখতে চায়। পরিকল্পনা অনুযায়ী, তারা মুহসিন হল মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করবেন। তবে বিষয়টি আগামীকালের পরিবেশ ও আবহাওয়ার ওপর নির্ভর করছে। সবকিছু অনুকূলে থাকলে তারা মাঠে উপস্থিত থাকবেন।

নাহিদুজ্জামান শিপন আরও জানান, লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে টিএসসিতে কেক কাটা হবে। সেখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূতসহ তাদের পুরো টিম উপস্থিত থাকবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২০ জুন)

আজকের বাজারে স্বর্ণের দাম (২০ জুন)

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর এসেছে। টানা দুই দফা মূল্যবৃদ্ধি এবং এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার... বিস্তারিত