ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদান দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
ডুয়া ডেস্ক: মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য সরকার বিশেষ অনুদান দানের ঘোষণা দিয়েছে। অনুদান পেতে আগামী ১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, এই অনুদান দুরারোগ্য ব্যাধির চিকিৎসা, দৈব দুর্ঘটনা এবং চিকিৎসা খরচের জন্য প্রদান করা হবে। প্রতিবন্ধী, অসহায়, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
অর্থনৈতিক সহায়তার শর্তাবলী:
- যে সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বা বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত তারা নানা সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের জন্য অনুদানের আবেদন করতে পারবেন।
- শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা, দুর্ঘটনা ও শিক্ষা ব্যয়ের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া:
- আবেদন করতে হবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) থেকে ১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে।
- আবেদনকারীকে সংযুক্ত প্রমাণপত্রসহ আবেদন করতে হবে এবং উল্লেখিত শর্তাবলী অনুসরণ করতে হবে।
- বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং শিক্ষক-কর্মচারীর ও শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।
গুরুত্বপূর্ণ নোট:
- ২০২৩-২৪ অর্থবছরে যারা অনুদান পেয়েছেন তারা ২০২৪-২৫ অর্থবছরে নতুন করে আবেদন করতে পারবেন না।
আবেদন প্রক্রিয়া সম্পর্কে আরও তথ্যের জন্য এবং শর্তাবলীগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য www.tmed.gov.bd ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ