ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
৩৬ কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: সরকারি কলেজ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের দেশের বিভিন্ন কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নতুন করে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এই পদায়নের আওতায় মোট ৩৬টি কলেজে দায়িত্ব পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এর মধ্যে ১৯ জন কর্মকর্তাকে অধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হয়েছে। পাশাপাশি ১৭ জন কর্মকর্তাকে উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-২) তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসনিক স্বার্থে এই পদায়ন ও বদলি কার্যকর করা হয়েছে। পদায়নপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদেরবিস্তারিত তালিকা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে সংযুক্ত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত