ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পশ্চিমবঙ্গ সফরে এসে বাংলাদেশ প্রসঙ্গ তুললেন মোদী
আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের সফরে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। সফরের প্রথম দিন শনিবার (২০ জুন) তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবসের এক জনসভায় বক্তব্য দেন তিনি।
বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী ভারত–বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি, অবিভক্ত বাংলার ঐতিহাসিক ঘটনাবলি এবং ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ ও নোয়াখালী দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার আগে বাংলা নানা ধরনের সহিংসতা ও সংকটের মধ্য দিয়ে গেছে, যেখানে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং অঞ্চলটি বিভক্তির যন্ত্রণাও সহ্য করেছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও বাংলার সাংস্কৃতিক পরিচয় ও ঐতিহ্য টিকে আছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে পুরো বাংলাকে আলাদা করার ষড়যন্ত্র হয়েছিল, তবে রাজনৈতিক সিদ্ধান্ত ও প্রক্রিয়ার মাধ্যমে সেই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে এবং অঞ্চলের ঐতিহাসিক পরিচয় রক্ষা পেয়েছে।
ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গেও কথা বলেন মোদী। তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে জমি হস্তান্তর প্রক্রিয়ায় বাধা থাকলেও বর্তমান প্রশাসনের সময়ে সেই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এ সময় পশ্চিমবঙ্গের সাবেক শাসক দল তৃণমূল কংগ্রেসের সমালোচনাও করেন তিনি। দুর্নীতি, সিন্ডিকেট রাজ ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগ তুলে বলেন, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অনেকেই ইতোমধ্যে জবাবদিহির আওতায় এসেছে।
সফরের দ্বিতীয় দিন রোববার (২১ জুন) কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এ আয়োজন ঘিরে রাজ্যজুড়ে বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, যে রেড রোডে একসময় ধর্মীয় অনুষ্ঠান আয়োজন নিয়ে সীমাবদ্ধতা ছিল, সেখানে এখন বড় পরিসরে সরকারি কর্মসূচি পালিত হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর