ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে চাপ দিতে সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল
আন্তর্জাতিক ডেস্কযুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।
সম্প্রতি স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অনুযায়ী এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আলোচনাকে ফলপ্রসূ করতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরান ছাড়ার আগে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে অবস্থান তুলে ধরেন। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, আলোচনার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র যেন তাদের দেওয়া প্রতিশ্রুতি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে, সে বিষয়ে চাপ সৃষ্টি করা এবং ওয়াশিংটনের আইনি দায়বদ্ধতার বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করা।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয় বা তা থেকে সরে দাঁড়ায়, তাহলে ইরানও নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ও উপযুক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত