ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপের আমেজে মেসির স্কেচ এঁকে আলোচনায় চঞ্চল চৌধুরী
বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বজুড়েই এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেই উচ্ছ্বাসের ঢেউ লেগেছে বাংলাদেশেও। যদিও বাংলাদেশ এখনো বিশ্বকাপ আসরে অংশ নেয়নি, তবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
এই ফুটবল জ্বরে পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দল ও খেলোয়াড়দের নিয়ে নানা মতামত ও প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে। এরই ধারাবাহিকতায় এবার ভিন্ন এক ভূমিকায় দেখা গেল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তিনি নিজের হাতে এঁকেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির স্কেচ।
শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্কেচটি প্রকাশ করেন এই অভিনেতা। ছবিতে মেসির মুখাবয়ব, চুল, দাড়ি, চোখ এবং স্বভাবসুলভ হাসি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পোস্টের ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’
তার এই শিল্পকর্ম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। মাত্র এক ঘণ্টার মধ্যেই ছবিটিতে সাড়ে ৫ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা হয় এবং দুই শতাধিক মন্তব্যে ভরে ওঠে প্রশংসার বার্তা।
অনেকেই মন্তব্যে তার বহুমুখী প্রতিভার প্রশংসা করে লিখেছেন, তিনি অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ অঙ্কনশিল্পী এবং গায়কও। কেউ কেউ আবার তুলনা টেনে বলেছেন, ‘মেসি যেমন ফুটবলে অনন্য, চঞ্চল চৌধুরী তেমনি অভিনয়ে অনন্য।’
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনে দক্ষ চঞ্চল চৌধুরী প্রায়ই বিভিন্ন পরিচিত ব্যক্তিত্বের ছবি এঁকে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এর আগে তিনি সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ বহু তারকার প্রতিকৃতি এঁকে নেটিজেনদের দৃষ্টি কাড়েন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত