ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
এবার কোন দেশে কত ঘণ্টা রোজা?
ডুয়া ডেস্ক : ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। হিজরি সনের রমজান মাসে মুসলমানরা সাহরি থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন।
বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য ঘটে, যার ফলে রোজা রাখার সময়ও পরিবর্তিত হয়। পৃথিবীর বিষুবরেখার কাছের দেশগুলোতে রোজা কম সময় থাকে, তবে উত্তর ও দক্ষিণ অক্ষাংশে, ঋতু অনুযায়ী, রোজার সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।
সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোতে রোজা পালন করতে হবে প্রায় ১৪ ঘণ্টা। তবে, গ্রিনল্যান্ড ও আলাস্কার মতো কিছু দেশ যেখানে সূর্য কখনও অস্ত যায় না, সেখানে মুসলমানদের মক্কা ও সৌদির সময় অনুযায়ী রোজা রাখার পরামর্শ দেন ইসলামিক স্কলাররা, কারণ মক্কা ইসলামের সবচেয়ে পবিত্র স্থান।
দেখে নিন এ বছর দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে
হেলসিঙ্কি, ফিনল্যান্ড (১৭ ঘণ্টা ৫ মিনিট); নুউক, গ্রিনল্যান্ড (১৭ ঘণ্টা); গ্লাসগো, স্কটল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট); অটোয়া, কানাডা (১৬ ঘণ্টা ৫ মিনিট); জুরিখ, সুইজারল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট); রোম, ইতালি (১৬ ঘণ্টা ৫ মিনিট); মাদ্রিদ, স্পেন (১৬ ঘণ্টা); লন্ডন, যুক্তরাজ্য (১৬ ঘণ্টা); প্যারিস, ফ্রান্স (১৫ ঘণ্টা ৫ মিনিট); রেকজাভিক, আইসল্যান্ড (১৫ ঘণ্টা)।
এ বছর অল্প সময় রোজা রাখতে হবে যেসব দেশে
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ৫ মিনিট); পুয়ের্তো মন্ট, চিলি (১১ ঘণ্টা ৫ মিনিট); করাচি, পাকিস্তান (১২ ঘণ্টা); বুয়েনস আইরেস, আর্জেন্টিনা (১২ ঘণ্টা); কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা (১২ ঘণ্টা ৫মিনিট); নয়া দিল্লি, ভারত (১২ ঘণ্টা ৫মিনিট); জাকার্তা, ইন্দোনেশিয়া (১২ ঘণ্টা ৫মিনিট); দুবাই, সংযুক্ত আরব আমিরাত (১৩ ঘণ্টা); নাইরোবি, কেনিয়া (১৩ ঘণ্টা)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ