ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
এসএসসির সংশোধিত রুটিন প্রকাশ
ডুয়া ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। যদিও পরীক্ষা শুরুর তারিখ (১০ এপ্রিল) অপরিবর্তিত রয়েছে, তবে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের সম্মিলিত 'আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি' কিছু জায়গায় সূচির পরিবর্তন করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
গত ১২ ডিসেম্বর প্রথম দফায় এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছিল, যেখানে ১০ এপ্রিল পরীক্ষার সূচনা ও ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে।
প্রথম প্রকাশিত এবং সংশোধিত সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর এ সূচি একই রয়েছে।
প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা শুরুর কথা ছিল। এ পরীক্ষাটি ১৩ এপ্রিল হবে না। বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটি হবে ১৩ মে। অর্থাৎ তত্ত্বীয় পরীক্ষার সবশেষ দিন।
বাংলা দ্বিতীয়পত্রের এ পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে প্রথম প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে। আগের মতোই তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
সংশোধিত রুটিন দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)