ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নেতানিয়াহুর হুঁশিয়ারির পর লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলা
নিজস্ব প্রতিবেদক: হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পরই দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলার পর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর শতাধিক স্থাপনা ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন মধ্যস্থতায় এপ্রিলের মাঝামাঝি শুরু হওয়া যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (২৫ মে) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে আরও ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দেন। এর একদিন পর মঙ্গলবার (২৬ মে) দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা আরও বাড়ানো হচ্ছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থলভাগে বড় আকারের অভিযান পরিচালনা করছে এবং গুরুত্বপূর্ণ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। উত্তর ইসরায়েলের জনবসতিকে হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করতেই নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে, চলমান যুদ্ধবিরতির মধ্যেও উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে মঙ্গলবার দক্ষিণ ইরানেও নতুন করে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পেতে রাখার কাজে ব্যবহৃত নৌযানকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর