ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
অসমতা দূরীকরণে রাষ্ট্রকে কাজ করতে হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজের প্রতিটি স্তরের বিদ্যমান অসমতা দূর করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, দেশ ও সমাজের বিভিন্ন পর্যায়ে থাকা বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
মঙ্গলবার সংসদ ভবনে নিজ কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ-এর আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন প্রক্রিয়ায় পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন।
সাক্ষাতে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করতে ককাসের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
এ সময় নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশের প্রতিনিধিদল স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানায় এবং সম্প্রতি তার সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানায়।
সাক্ষাতে প্রতিনিধিদলের সদস্যরা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)