ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে আটক ৩৫ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সম্প্রতি দেশটির একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে ৫০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এর মধ্যে ৩৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে জানানো হয়, গত ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুরের চেরাস এলাকায় অবস্থিত এক পোশাক কারখানায় এই অভিযান শুরু হয়। গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের কর্মকর্তারা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহ ধরে জনগণের অভিযোগ এবং গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে ৪৬ বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়, যাকে কোম্পানির ম্যানেজার হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাকে অবৈধভাবে বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগে আটক করা হয়েছে।
এছাড়া, আরও ৩৪ জন বাংলাদেশি পুরুষ এবং ১৫ জন বার্মিজ নারীকে আটক করা হয়। আটককৃতদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। অভিযানে ৪০টি কার্ড এবং সেলাইয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জানা যায়, এই পোশাক কারখানা গত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৬৯/৬৩-এর ধারা ৫৫বি ও ৫৫ই অনুযায়ী কোম্পানির ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালা ৩৯(বি) অনুসারে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য বুকিত জালিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ