ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
৩৬,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ ইস্টার্ন ব্যাংকে
নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি অপারেশন্স ডিপার্টমেন্টে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, যার শেষ তারিখ ১৬ মে ২০২৬।
পদের সংক্ষিপ্ত বিবরণ-
প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (টেলার)
বিভাগ: অপারেশন্স
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো শাখা
আবেদনের যোগ্যতা-
১. শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রি।
২. ফলাফল: সিজিপিএ–৪ এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে।
৩. অভিজ্ঞতা: ১-২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।
৪. দক্ষতা: ভালো যোগাযোগ দক্ষতা এবং ধৈর্য ধরে কাস্টমার সার্ভিসে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা-
এ পদে শিক্ষানবিশ সময়ে মাসিক বেতন ৩৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ছয় মাস পর চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৪৫,০০০ টাকা। পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রফিট বোনাস, ইনস্যুরেন্সসহ অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমেঅনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার