ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েনের মধ্যেই চীন সফরে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের শীর্ষ বৈঠকে অংশ নিতে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়াশিংটন ত্যাগ করে তিনি চীনের রাজধানীর পথে যাত্রা করেন।
বেইজিংয়ের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ শিথিল করতে চীনের সহায়তার প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে ওই নৌপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এ সংকট নিরসনে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বিষয়টি হেসে উড়িয়ে দেন।
তিনি বলেন, ইরান ইস্যুতে তাদের কারও সাহায্যের প্রয়োজন নেই। তারা যেকোনোভাবেই জয়ী হবে তা আলোচনা হোক বা যুদ্ধের মাধ্যমেই হোক। যদিও গত মাসে কার্যকর হওয়া ভঙ্গুর অস্ত্রবিরতির পরও যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান নিয়ে মতবিরোধ অব্যাহত রয়েছে।
ওয়াশিংটন তেহরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং প্রণালির ওপর অবরোধ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে। অন্যদিকে ইরান যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন অবরোধ প্রত্যাহার এবং লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের দাবি জানিয়ে আসছে।
লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই ট্রাম্প ইরানের এসব দাবিকে “আবর্জনা” বলে প্রত্যাখ্যান করেন। বিশ্লেষকদের মতে, ইরাক ও পাকিস্তানের সঙ্গে জ্বালানি পরিবহন চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালিতে তেহরানের প্রভাব আরও শক্তিশালী হয়েছে।
এদিকে অন্যান্য দেশও একই ধরনের চুক্তির কথা বিবেচনা করছে বলে জানা গেছে, যা ভবিষ্যতে এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ আরও স্থায়ী করতে পারে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে এ ইস্যুতে একটি অভিন্ন অবস্থান তৈরির চেষ্টা চলছে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন।
মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা জানান, গত মাসে ওয়াশিংটন ও বেইজিংয়ের উচ্চপর্যায়ের আলোচনায় দুই দেশই একমত হয়েছে যে, ওই অঞ্চলে কোনো পক্ষই জাহাজ চলাচলের জন্য টোল আদায় করতে পারবে না।
ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা এবং তেহরানের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে পরিচিত চীন এ বিষয়ে প্রকাশ্যে কোনো আপত্তি জানায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত