ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নাইজেরিয়ায় বিমান হামলায় নিহত ১০০
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও ভয়াবহ সামরিক বিমান হামলার ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে চালানো বিমান হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভয়াবহ এই হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, রবিবার দুপুরের দিকে ওই এলাকার আকাশে একাধিক সামরিক উড়োজাহাজ চক্কর দিতে দেখা যায়। স্থানীয়রা তখনও বুঝতে পারেননি কী ঘটতে যাচ্ছে। প্রায় দুই ঘণ্টা পর উড়োজাহাজগুলো আবার ফিরে এসে হঠাৎ করেই জনাকীর্ণ বাজারে ভয়াবহ হামলা চালায়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, হামলাটি চালানো হয় জামফারার জুরমি জেলার দুর্গম তুমফা বাজারে। বাজারটি তখন ক্রেতা-বিক্রেতায় পরিপূর্ণ ছিল। মুহূর্তেই চারদিকে আতঙ্ক, চিৎকার আর ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আহত বহু মানুষকে জুরমি এবং পাশের শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই হামলার পর নতুন করে প্রশ্ন উঠেছে নাইজেরিয়ার সামরিক অভিযানের নিরাপত্তা ও বেসামরিক জনগণের সুরক্ষা নিয়ে। এর আগেও গত এপ্রিলে উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিলি এলাকায় সাপ্তাহিক এক বাজারে একই ধরনের বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক মানুষ নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
হামলার ঘটনায় নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। একইসঙ্গে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নাইজেরীয় কর্তৃপক্ষের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এক মাসের ব্যবধানে উত্তর নাইজেরিয়ার জনবহুল বাজারে দ্বিতীয়বারের মতো এমন প্রাণঘাতী হামলার ঘটনায় পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, নিরাপত্তার নামে বারবার সাধারণ মানুষই প্রাণ হারাচ্ছেন, যা মানবিক বিপর্যয়কে আরও গভীর করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত