ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
ডুয়া ডেস্ক: সৌদি আরবে গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩৭৯৯ জনকে আবাসন আইন, ৫৫৯৪ জনকে নিরাপত্তা এবং ৩২৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২,১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ৩৬% ইয়েমেনি, ৬৩% ইথিওপিয়ান এবং ১% অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগ করার সময় ১৮৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
গালফ নিউজ-এর প্রতিবেদন অনুসারে, এই সময়ে ১০৮২২ জন প্রবাসীকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। আইন ভঙ্গকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সাথে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সৌদি আরবে ৩৮,৭৭৭ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছেন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনে সহায়তা করলে কঠোর শাস্তির (১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লক্ষ সৌদি রিয়াল জরিমানা) বিষয়ে সতর্ক করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ