ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তিন ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন ব্রোকারেজ হাউজ তাদের অনুমোদিত প্রতিনিধিদের (অথোরাইজড রিপ্রেজেন্টেটিভ) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তিন ট্রেকার হোল্ডার কোম্পানি তাদের প্রতিনিধিদের প্রত্যাহার করে নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, ওষধি সিকিউরিটিজ লিমিটেড এবং ট্রেডক্যাপ স্টক ব্রোকারেজ লিমিটেড।
ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-৭০) তাদের অনুমোদিত প্রতিনিধি হিসেবে কর্মরত সৈয়দ সাইমুন ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছে। একইভাবে ওষধি সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-২০৮) তাদের প্রতিনিধি মোহাম্মদ ফরহাদ হোসেনকে অব্যাহতি প্রদান করেছে।
অন্যদিকে, ট্রেডক্যাপ স্টক ব্রোকারেজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৯৬) তাদের অনুমোদিত প্রতিনিধি সংগীতা বড়ুয়াকেও দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য যে, অনুমোদিত প্রতিনিধিরা বিনিয়োগকারীদের পক্ষে শেয়ারবাজারে শেয়ার কেনাবেচা ও সংশ্লিষ্ট দাপ্তরিক কাজ পরিচালনা করেন। তাদের অব্যাহতি বা প্রত্যাহারের পর সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলো নতুন প্রতিনিধি নিয়োগের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত