ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ সাফজয়ীদের সংবর্ধনা দেবে বাফুফে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ফুটবলে নতুন এক গৌরবময় অধ্যায় যুক্ত হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত শিরোপা জয়ের মাধ্যমে। এই অর্জনে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। এ সাফল্যকে ঘিরে বাফুফে রাজধানীর হাতিরঝিলে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ইতোমধ্যে দেশে ফেরার পথে রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বাফুফের কর্মকর্তারা।
বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর খেলোয়াড়দের নিয়ে যাওয়া হবে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে। সেখানে আলো ঝলমলে পরিবেশে তাদের সম্মাননা জানাতে বাফুফে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। অতীতেও নারী দলের সাফল্যের পর একই ভেন্যুতে এমন আয়োজন করা হয়েছিল।
তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ওইসব অনুষ্ঠানে খেলোয়াড়দের কোনো আর্থিক পুরস্কার প্রদান করা হয়নি, যা নিয়ে তখন সমালোচনা তৈরি হয়েছিল। এর আগে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। এবারের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের জন্য এখনো কোনো আর্থিক ঘোষণা দেয়নি বাফুফে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পৃথকভাবে অর্থ পুরস্কারের ঘোষণা দিলেও এর নির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত