ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
৬ গুণ বাড়ল বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি নতুন ধাপে প্রবেশ করতেই দাম নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০,৯৯০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার সমান এমন তথ্য সামনে আসতেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) টিকিট বিক্রির ওয়েবসাইট পুনরায় চালু হওয়ার পর এই মূল্য তালিকা প্রকাশ পায়। গত ডিসেম্বরেও একই টিকিটের দাম ছিল ৮,৬৮০ ডলার। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এবারের বিশ্বকাপে ফিফা ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি চালু করেছে। ফলে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দামও বাড়ছে। শুধু ফাইনাল নয়, গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দামও সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যেমন, মেক্সিকো ও সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম বেড়ে প্রায় ২,৯৮৫ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে কানাডার প্রথম ম্যাচের টিকিটের মূল্যও আগের তুলনায় বাড়ানো হয়েছে। তবে এবার প্রথমবারের মতো ভক্তরা লটারির পরিবর্তে সরাসরি নিজেদের পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করার সুযোগ পাচ্ছেন।
টিকিট বিক্রির প্রক্রিয়াটি শুরুতে বেশ জটিল হয়ে পড়ে। ওয়েবসাইট চালুর পর কারিগরি সমস্যার কারণে অনেক দর্শককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেউ কেউ ভুল লিঙ্কে প্রবেশ করে বিভ্রান্তিতেও পড়েন। যদিও পরে ফিফা জানায়, এসব সমস্যা সমাধান করা হয়েছে এবং ধাপে ধাপে আরও টিকিট বাজারে ছাড়া হবে।
ফিফার এই মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের মধ্যেও অসন্তোষ দেখা গেছে। মার্কিন কংগ্রেসের ৬৯ জন সদস্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন, এই নীতি ফুটবলকে সাধারণ মানুষের নাগালের বাইরে ঠেলে দিচ্ছে।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আসর হতে যাচ্ছে এবারের টুর্নামেন্ট এমন আশঙ্কাও প্রকাশ করেছেন অনেকেই। চাহিদার চাপকে কারণ দেখিয়ে ফিফা মূল্য বৃদ্ধিকে যৌক্তিক বললেও, এতে সাধারণ ভক্তদের মধ্যে হতাশা ও আক্ষেপ আরও বেড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত