ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টানা পতন কাটিয়ে উঠল বাজার, ফিরেছে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিন ধারাবাহিক পতনের পর আজ ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। গত তিন কর্মদিবসে সূচক কমেছিল প্রায় ১৩৮ পয়েন্ট। আজ এক দিনেই বেড়েছে ৯৪ পয়েন্ট।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফেরাতে আজকের বাজার পরিস্থিতি ছিল অত্যন্ত ইতিবাচক। লেনদেন শুরুর পর থেকেই সূচকের তীর ছিল উর্ধ্বমুখী, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তাদের ধারণা, আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে এবং বাজার আরও ইতিবাচক হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৪.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২.৭৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১২.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.৪৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪১.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১.৬৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩২৭টির দর বেড়েছে, ৩৯টির দর কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭১৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৮৫ কোটি ৬০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৪ কোটি ২৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৫ কোটি ২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৪৩টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০০.৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৯.২৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২০৫.৫৪ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল